না'গঞ্জে যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তকবিহীন নয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার বিকালে মুড়াপাড়া ডিগ্রি কলেজের পাশে একটি ঝোপে দুটি পলিথিনের বস্তার মধ্যে ওই যুবকের (৩০) শরীরের খণ্ডাংশগুলো পাওয়া যায়।
ওই বস্তার মধ্যেই মেয়েদের একটি করে হলুদ কামিজ, লাল ওড়না এবং কাঁথাও ছিল।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, দুই পলিথিনের একটিতে শরীরের মূল অংশ, অপর বস্তায় দুই হাত ও দুই পায়ের আটটি অংশ ছিল।
ভোরে কোনো এক সময় অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
