২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ ভর্তিচ্ছুকে আটক করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 08:59 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার জবির ‘সি’ ইউনিটের পরীক্ষা চলাকালে মূল ক্যাম্পাস ও ঢাকা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে ভর্তির ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে ভর্তির ফল প্রকাশ

এরা হলেন এম ডি নাহিদ হাসান, এহসানুল কবির নির্ঝর, রুবেল মিয়া, হাসিবুর মোল্লা, আলমগীর ইসলাম, হাসান মাহমুদ, জান্নাত হোসেন, জান্নাতুল একরাম, সাদ্দাম হোসেন, তাবিবুর রহমান, মনিরা খাতুন।

প্রক্টর অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা পরীক্ষার কেন্দ্রে বসে এসএসএসের মাধ্যমে বাইরে থেকে উত্তর সংগ্রহ করছিল। এজন্য একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে তাদের দেড় লাখ টাকার চুক্তি হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে জবি প্রশাসন।

উপাচার্য মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালিয়াতি চক্রকে চিহ্নিত করতে মামলাটি ডিবিতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

পুরনো খবর:

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১