২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

আটককৃত সাব্বির আহমেদ গ ইউনিটের ভর্তি পরীক্ষার ৫১১৭৩২ রোল নম্বরধারী। তার বাবার নাম আমিরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন সামাজিক বিজ্ঞান ভবন থেকে তাকে আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব্বির মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করার চেষ্টা করছিল।

“কিন্তু আমাদের কাছে আগে থেকে তথ্য থাকায়, শুরুতেই তাকে আমরা আটক করতে পেরেছি।”

সাব্বিরের পরীক্ষা বাতিল করে তাকে শাহবাহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এবার গ-ইউনিটে এক হাজার ৭৫ আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৯৬ জন প্রতিযোগীর অংশ নিয়েছে।