২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডায়িং কারখানায়  অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়িতে একটি ডায়িং কারখানায় আগুন লাগার পর হুড়োহুড়িতে ১৫ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সকাল ৮টার দিকে রিয়াদ ডায়িং নামে ওই কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান।

খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর থেকে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আবু জাফর জানান, কারখানার চতুর্থ তলায় কাজ চলার সময় একটি চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হন বলে জানান তিনি।

তবে আগুনে কেউ দগ্ধ হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।