সীতাকুণ্ডে ছাত্রদল নেতাসহ ৭ জন আটক
বিএনপি-জামায়াত জোটের হরতালের দ্বিতীয় দিনের সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছাত্রদল নেতাসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুরের চেষ্টাকালে বটতল এলাকা থেকে এদের আটক করা হয়।
পুলিশ সুপার শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হরতাল সমর্থক কিছু যুবক বটতল এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে।
এদের মধ্যে একজন ছাত্রদল নেতা, তবে তার নাম জানায়নি পুলিশ।
আটক অভিযান এখনও চলছে জানিয়ে পুলিশ সুপার বলেন “আটককৃতদের যাচাই বাছাই চলছে।”
