২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হামলায় জামায়াত নেতাসহ আহত ৪

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় জামায়াত নেতাসহ চারজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 12:33 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার বিকালে ধলিয়া বাজারে ইউনিয়ন পরিষদ পাশে স্থানীয় যুবলীগকর্মীর তাদেরকে ছুরিকাঘাত ও গুলি করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি একেএম সামছুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে যুবলীগ নেতা শাহাদাত হোসেন টিপু ও তার সহযোগীদের হামলায় আহত জামায়াতকর্মী জহিরুল ইসলামকে দেখতে যাওয়ার সময় দলের ধলিয়া ইউনিয়নের আমির আজিজুল করিম, ইউনিয়ন সেক্রেটারি ও ধলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি নুরুল করিমকে মারধর ও গুলি করে আহত করা হয় আটক রাখা হয়।

পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়।