২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল হলে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা

হরতাল হলে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৬ তম  সভায় হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর জানায়।

জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপর্যুপরি হরতালের কারণে স্বাভাবিক শিক্ষাজীবন ও প্রশাসনিক কাজের ক্ষতি হয় বলে এখন থেকে হরতাল থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।