২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী, বিরোধী নেতার অভিনন্দন

দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার সিরিজের শেষ খেলায় নিউ জিল্যান্ডকে ৪ ইউকেটে হারায় মুশফিকুর রহিমের দল। এর ফলে তিন খেলার প্রতিটিতে জিতে সিরিজ জয় করল টাইগাররা।

প্রধানমন্ত্রীর সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা এই জয়যাত্রা অব্যাহতথাকার আশা প্রকাশ করেছেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, এই জয়ে দেশবাসীর সঙ্গে তিনি নিজেও গৌরবান্বিত বোধ করছেন।

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বলেন, খালেদা জিয়া খেলোয়াড়দের সাফল্য কামনা করে ভবিষ্যতেও তাদের এই ধরনের সাফল্য প্রত্যাশা করেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।