আইন-শৃঙ্খলা তদারকিকে সমন্বয় সেল
ঢাকাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ এই সমন্বয় সেলের সার্বিক তত্ত্বাবধায়ন এবং যুগ্ম-সচিব (রাজনৈতিক) মো. মোজাক্কের আলী সমন্বয় করবেন।
৯৫৭৬৩৪৩ নম্বর টেলিফোন এবং ৯৫৭৪৫২৮ ফ্যাক্সে এই সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগ করা যাবে।
নিয়মিত কার্দিবসের বাইরে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্ন্ত মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদের এই সেলের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। নিয়মিত কার্দিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ অধিশাখা এই সেলের দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে প্রাপ্ত তথ্যাদি রেজিস্ট্রারে লিখে সমন্বয়কারীকে জানাতে বলা হয়েছে।
