২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় বুধবার হরতাল

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী নিহতের প্রতিবাদে বুধবার নীলফামারীর জলঢাকা উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

গত শনিবার জলঢাকা উপজেলা আমির আব্দুল গনি জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বুধবারের এ হরতালের ঘোষণা দেন।

এর আগের দিন শুক্রবার জলঢাকা পৌর এলাকার পেট্রোল পাম্প এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষে শিবিরকর্মী মোসলেম উদ্দীন (২৫) নিহত হন।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, বুধবারের হরতালের সময় জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।