সীতাকুণ্ডে গাড়িচাপায় ১ ব্যক্তির মৃত্যু
হরতালের মধ্যেই সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহ আলম (৬০)।নিহত শাহ আলম বাঁশবাড়িয়া এলাকার মৃত আবদূল জলিলের ছেলে।
একই দুর্ঘটনায় আহত হয়েছেন বিকাশ (৫০) নামে আরেক ব্যক্তি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাঁশবাড়িয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি কভার্ডভ্যান দুইজনকে চাপা দেয়।
“সকাল সাড়ে ৮টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। বিকাশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
