২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় অপহরণ ও ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।

একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে।

দ-প্রাপ্তরা হলেন- কলমাকান্দা উপজেলার রহিমপুর গ্রামের শাহিন, বাবুল মিয়া, ছিদ্দিক ও শহীদ মিয়া।

এদের মধ্যে বাবুল পলাতক।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মঞ্জু খোন্দকার জানান, আসামিরা ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি রাতে কলমাকান্দা উপজেলার রহিমপুর গ্রামের ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে ৪ মাস ২২ দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে একই বছরের ৬ জুলাই ওই মেয়েটি বাদি হয়ে চারজনকে আসামি করে মামলা করে।

তদন্ত শেষে একই বছরের ২৫ অগাস্ট চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।