২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

সোমবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হাবিবুল্লাহকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি বিলবোর্ড উদ্ধার করে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বলেন, রাতে হাবিবুল্লাহ জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ আসনের (শরণখোলা-মোরেলগঞ্জ) প্রার্থী অধ্যাপক শহীদুল ইসলামের ঈদ শুভেচ্ছা দুটি বিলবোর্ড নিয়ে নিশানবাড়িয়া বাজারে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে ধরে পুলিশে দেয়।

তবে মোরেলগঞ্জ থানার ওসি আজিজুল হক বলেন, নিশানবাড়িয়া এলাকায় হাবিবুল্লাহর নেতৃত্বে জামায়াত নাশকতার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাবিবুল্লার কাছ থেকে জামায়াত নেতা অধ্যাপক শহীদুল ইসলামের দুটি বিলবোর্ড উদ্ধার করা হয়েছে।