২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যাত্রীবাহি লঞ্চ থেকে ৭০ মণ ইলিশ জব্দ

নারায়ণগঞ্জে ধলশ্বেরী নদীতে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহি লঞ্চ থেকে প্রায় ৭০ মণ ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার ভোরে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সা. লে. হাসানুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে একটি দল অভিযান চালিয়ে এগুলো আটক করে।

হাসানুর রহমান বলেন, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে ধলেশ্বরী নদীতে নিয়মিত টহলের সময় এম ভি জামাল-৩, এম ভি ফারহান-৩ ও মশিউর খান এ তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৪ হাজার ২শ’টি (আনুমানিক ৭০ মণ) মা ইলিশ আটক করা হয়েছে।

তবে এর মালিককে পাওয়া যায়নি।

এই ১০ দিন যেকোন ধরণের ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহণ ও গুদামজাত করা সম্পূর্ণ নিষেধ বলেও তিনি জানান।

উদ্ধার ইলিশগুলোকে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। পরে নিলামে বিক্রি করা হবে।