গার্মেন্ট-মালিকের বিরুদ্ধে শ্রমিকের প্রতারণা মামলা
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করায় একটি পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে মামলা করেছে তাদের এক শ্রমিক।
শুক্রবার সকালে ফতুল্লার পোস্ট অফিস এলাকার রপ্তানীমুখী টেক্সটেড উন্ড মেয়ার নামের ওই প্রতিষ্ঠানের শ্রমিক আকবর আলী প্রতিষ্ঠানের চেয়ারম্যান উম্মে কুলসুম ও ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল মামুনকে আসামী করে অর্থ আত্মসাতের মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, আকবর তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে আসামী করে অর্থ আতœসাতের মামলা করেন।
“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আকবর মামলায় উল্লেখ করেন, টেক্সটেড উন্ড মেয়ার প্রতিষ্ঠানের প্রায় ৩শ’ শ্রমিক দীর্ঘদীন ধরে চাকরি করে আসছে।
এ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েক মাসের প্রায় এক কোটি ২২ লাখ টাকা বেতন-বোনাস পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।
এর ফলে এ প্রতিষ্ঠানের শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে।
এ ব্যাপারে কারখানা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
