রাবিতে হল ছাড়তে হবে ১২ অক্টোবর
কোরবানী ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ দিনের ছুটি ঘোঘণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দrপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন জানান, আগামী ১২ অক্টোবর শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে। বন্ধ থাকবে ২৯ অক্টোবর পর্যন্ত।
অধ্যাপক ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“১২ অক্টোবর দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে। ২৪ অক্টোবর সকাল ৮টায় হলগুলো আবার খুলে দেয়া হবে।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
আগামী ৩০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।
