২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় প্রতিমা ভাংচুরের অভিযোগ

মাগুরা শালিখা উপজেলার শ্রীফলতলায় দুর্গা মন্দিরে ৫টি মূর্তি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাগুরান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেন।

তবে শালিখা থানার ওসি আক্তারুজ্জামানের কাছে এটিকে ভাংচুরের ঘটনা মনে হয়নি।

বাড়তি সুবিধা আদায়ের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।

তিনি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, ইউএন ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, “বিষটি তদন্ত করা হচ্ছে।” 

শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সীতান বিশ্বাস জানান, দুর্গা পূজা উপলক্ষে শ্রীফলতলা বারোয়ারী মন্দিরে প্রতিমা স্থাপন করা হয়।

সোমবার রাত ১টার পর পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা মন্দির থেকে বাড়িতে ঘুমাতে যান।

সকালে এসে তারা মন্দিরের দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, অসুর ও বাঘসহ ৫/৬টি মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান।

তার ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোন এক সময় এ ভাংচুর ঘটনা ঘটিয়েছে।