মুন্সীগঞ্জে বাসচাপায় নারী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার চার বছর বয়সী মেয়ে।
সোমবার দুপুরে উপজেলার হাষাড়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হন নবাবগঞ্জের মরিচা গ্রামের চিত্তন রাজবংশীর স্ত্রী লক্ষ্মী রাণী (৪০)।
আহত অর্পণাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, মহাসড়ক পার হওয়ার সময় মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি বাস মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই লক্ষ্মী রাণী মারা যান। গুরুতর আহত হয় তার মেয়ে অপর্ণা।
দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
