২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় যুবদল কর্মীর ১৭ বছরের দণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবদল কর্মীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার জেলা যুগ্ম জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নম্বর-৩ এর বিচারক জেবুন নাহার আয়েশা এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল করিম খোন্দকার।

দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর হোসেন বাবু (২৫) ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ির নুরুল আমিন মিন্টু মুহুরীর ছেলে।

আইনজীবী এনামুল জানান, ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্টের ভেতর থেকে বাবুকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও গুলিভর্তি একটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের পিএসআই মো. মঞ্জুরুল আলম মোল্লা বাদি হয়ে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করেন।

বাবুকে যুবদলের সমর্থক স্বীকার করে সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজান জানান, বাবু বিএনপির ও অঙ্গসংগঠনের কোন গুরুত্বপূর্ণ পদে নেই।