২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বাস খাদে, নিহত ২

নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুরে রোববার একটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

নিহতরা হলেন নড়াইল সদরের দিঘলিয়া গ্রামের লুটি শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৩) এবং সীমাখালী গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. নাজমুল (২৩)।

আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নড়াইল সদর থানার এসআই মানিকচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি নড়াইল থেকে কালিয়া যাচ্ছিল। দুপুর ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।