ট্রেন লাইনে বসে গল্প, কাটা পড়লেন দুজনই
লাইনে বসে গল্প করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিহত ওই দুই যুবকের নাম জানাতে পারেনি পুলিশ।
আখাউড়া রেলওয়ে পুলিশের ওসি সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩০ বছর বয়সী দুই যুবক রেললাইনে বসে কথা বলছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
অপর যুবককে উদ্ধারের পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।
