২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালে ছুটি ২২ দিন

আগামী ২০১৪ সালে ২২ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

২২ দিন ছুটি থাকলেও কয়েকটি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে হওয়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ১৬ দিন।

চলতি বছরও ২২ দিন ছুটি ছিল, তবে শুক্র ও শনিবার বাদে মোট ছুটি পাওয়া গেছে ১৮ দিন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা ছুটি অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানান।

নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তিন দিন ঐচ্ছিক ছুটি কাটাতে পারেন বলেও জানান তিনি।