গাইবান্ধায় শিশু ধর্ষণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনায় অসুস্থ শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী আকবর আলী (৪৮) মেয়েটিকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আকবর পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, আকবর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সদর হাসপাতালের আবসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু হানিফ জানান, শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে আকবর আলী পালাতক রয়েছে।
