২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মান্নানের কারখানায় মারামারি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসূলে একটি বস্ত্রকলে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার বেলা ১১টার দিকে বিকল্পধারার মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের সানম্যান টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে চার শ্রমিক আহত হওয়ার পর বিক্ষোভের আশংকায় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সানম্যান টেক্সটাইলের দেশি ও বিদেশি কর্মকর্তারা প্রায়ই শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বুধবার সকালে সুতা চুরির অভিযোগে এক শ্রমিককে মারধর করা হলে শ্রমিকরাও পাল্টা জবাব দেয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মকর্তাদের সাথে শ্রমিকদের বিরোধের জের ধরে সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কারখানার বাইরে এসে বিক্ষোভও করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সমস্যা নিরসনে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ প্রশাসনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকও হয়েছে বলে ইকবাল জানান।