মুন্সীগঞ্জে কভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় কভার্ডভ্যান চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ভাটেরচরে এ ঘটনায় নিহত ভাটের চর দে এ মান্নান পাইলট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র আরিফ হোসেন (১৫) আরামপুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
দুর্ঘটনার পর সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী কভার্ডভ্যানটি আরিফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালকসহ কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
