২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে পিকেটারের কারাদণ্ড

হরতালে গাড়ি ভাংচুর করায় ঝালকাঠীর রাজাপুরে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

দণ্ডিত মো. সজিদ (২৬) রাজাপুরের জগন্নাথপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত। সহযোগী সংগঠন শিবিরের কর্মীরা এই কর্মসূচিতে তৎপর।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি ট্রাক ও একটি কভার্ডভ্যান ভাংচুর করে শিবিরকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মী সজিবকে আটক করে।

বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সজিবকে কারাদণ্ড দেন বলে ওসি জানান।