২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির নামে ডিআরইউ’র মিলনায়তন

সাংবাদিক দম্পত্তি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির নামে করা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি মিলনায়তনের আনুষ্ঠানিক উদ্ধোধন হচ্ছে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সকাল ১০ টায় মিলনায়তনটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাগর সারওয়ারের মা সালেহা মনির ও মেহেরুন রুনির মা নূরন নাহার মির্জা উপস্থিত থাকবেন।

শাহেদ চৌধুরী বলেন, “ঘাতকের হামলায় খুন হওয়া আমাদের দুই সহকর্মীকে আজীবন নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতেই তাদের নামে এই মিলনায়তনের নামকরণ করা হয়েছে।”

মিলনায়তন উদ্ধোধনের পর সাগর-রুনি দুই হত্যার বিচারের দাবিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।