২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

মাগুরায় বাবাকে উপর‌্যপুরি কুপিয়ে তার দুই ছেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল মোল্যার (৫৫) বাড়ি শহরতলীর ভিটাসইর গ্রামে।

অবিযুক্ত দুই ছেলে কিবলু (৩০) ও লাবলু (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই ছেলে কিবলু ও লাবলু উত্তেজিত হয়ে দা দিয়ে বাবা কামরুল মোল্যাকে কুপিয়ে জখম করে।

“মাথায় গুরুতর জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”