মাদকসহ গ্রেপ্তার সঙ্গীত শিল্পীসহ ৪
রাজধানীর গুলশান এলাকায় ইয়াবা, বিদেশি মদ ও বিয়ারসহ বিটিভির তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী পারুল মাহবুব এবং তার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন- তাসলিমা ইসলাম এলিজা (২৮), মো. মাহবুব আলম (৩৪) ও শিউলী আক্তার পুতুল(২৮)।
শনিবার মধ্যরাতে তাদের গুলশানের সুবাস্তু টাওয়ার-২ এর একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উপঅঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, তাদের কাছে ১০টি ইয়াবা ট্যাবলেট, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েক ক্যান বিয়ার পাওয়া যায়।
চার জনকে আসামি করে গুলশান থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে নাজমুল জানান।
