আমানুল্লাহ কবীরের ছোট বোন মারা গেছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরের ছোট বোন জাকিয়া বেগম (৬৫) মারা গেছেন।
শনিবার জামালপুরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী ড. নজরুল ইসলাম এবং দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পরিবারের সদস্য জানিয়েছেন, জাকিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন জাকিয়া।
জাকিয়া বেগম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাঈম জাহাঙ্গীরের বড় বোন।
বাদ আছর জানাজা শেষে তাকে জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
