২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক স্টুডিও ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিববার বেলা সাড়ে ১১টার দিকে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে শাহীন মিয়ার (৪০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহীন সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের আবদুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাদা মাইক্রোবাসে আসা একদল সন্ত্রাসী প্রিন্স স্টুডিওতে ঢুকে মালিক শাহীন মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে এবং জবাই করে পালিয়ে যায়।

দুপুর ১টার দিকে শাহীনের ভাই জুয়েল দোকানে এসে তার ভাইয়ের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত শাহীনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল বলে তিনি জানান।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।