ফটিকছড়িতে যুবক খুন
জমি নিয়ে বিরোধে চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার সকালে ফটিকছড়ির ভুজপুর থানাধীন বাগান বাজারের লালমায় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মোসলেম (৩০) লালমায়ের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
ভুজপুর থানার পরিদর্শক (তদন্ত) অংশু থোয়াই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোসলেমের পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশীদের জমির সীমানা নিয়ে অনেক দিনের বিরোধ ছিল।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ কর্মকর্তা অংশু থোয়াই বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
