কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে জেলা শহরের নগুয়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে তাকে ১ম জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক সুরুজ সরকার বৃহস্পতিবার জামিন আবেদন শুনানির তারিখ রেখে তাকে কারাগারে পাঠান।
রমজান আলীকে গত ২৫ এপ্রিল ১২টি সমমনা ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের কর্তব্যে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দায়ের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
