২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আল হোসেন তুহিনের উপর শিবিরের হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকাল ১১টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে তুহিনের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বাহক শামীম হোসেন খান, যুগ্ম-আহবায়ক আবুজর গিফারী গাফফার, সজিবুল ইসলাম সজিব, আহমেদ মাহফুজ সাজন, সদস্য শাহিন হাসান রতন, মাহবুব হোসেন জনি, আনিসুজ্জামান লিটন, হাফিজুর রহমান, নাজমুল হোসেন রাণু, সাইফুল ইসলাম প্রমুখ।

এদিকে একই দাবিতে দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তরিকুল ইসলাম, টিএসসির পরিচালক নজরুল ইসলাম, দর্শন বিভাগের সভাপতি আবু বকর সিদ্দীক, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।