২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের মধুখালী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ওই ব্যক্তির (৩৫) লাশ পাওয়া যায়।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম আমিনুল হক জানান, বেলা ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিন্স ও চেক ফুলশার্ট পরিহিত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওইস্থানে ফেলে রেখেছে।

ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পরিদর্শক আমিনুল।