২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে বাঁধের ২০০ ফুট নদীগর্ভে

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতীর সংরক্ষণ বাঁধের ২০০ ফুট এলাকাসহ চারটি বসতবাড়ি নদীতে তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শুক্রবার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামের পূর্বখারুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের কাছে নদীতে ঘূর্ণাবর্তের কারণে আকস্মিক এ ধস দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ এ ভাঙনের ফলে নদীতীরের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

পানি উন্নয়ন বিভাগ জানায়, যমুনা-মেঘনা নদীতীর ভাঙনরোধ প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে ২০১১ সালে পাবনার বেড়া উপজেলার কৈতলা পানি উন্নয়ন বিভাগ (বিশেষ শাখা) বাঁধটি নির্মাণ করে।

কৈতলা পানি উন্নয়ন বিভাগের (বিশেষ শাখা) নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণ ব্যয় শেষ হয়ে যাওয়ায় ওই বাঁধ ধসে গেলেও নিয়ন্ত্রনে এই মূহূর্তে বিভাগের পক্ষ থেকে কিছু করার নেই।

তবে আগামীকাল সরজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন পাঠানো হবে। বাজেট বরাদ্দ পেলে আগামী শুস্ক মৌসুমে বাঁধটির সংস্কার করা হবে বলে তিনি জানান।  

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেনি। আগামীকাল সরজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।