২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহর গাড়ি ভাংচুর: ৯ জন বহিষ্কার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় রংপুর ছাত্রদলের নয় জনকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 01:14 AM

Updated : 25 Apr 2022, 07:11 PM

একই সঙ্গে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিযবুলকে নোটিস দেয়া হয়েছে, কেন তারা পরিস্থিতি শামাল দিতে পারেননি।

গত ২৬ আগস্ট রংপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল করে এবং স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ‘র গাড়ি ভাংচুর করে।

বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কৃতরা হলেন- রবি হাসান, সাইয়িদ মিয়া, ফারুক হোসেন, আফছার মিয়া, মেহেদী হাসান মুন্না, ইসমাইল হোসেন আবিদ, ইব্রাহিম হোসেন, আলামিন মিয়া।

রংপুর ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানাতে দুজনকেই তিন দিনের মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পুরনো খবর:

রংপুরে হান্নান শাহের গাড়ি ভাংচুর