২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কাঙ্খিত গ্যাসসংযোগ বুধবার

গ্যাসক্ষেত্র আবিষ্কারের প্রায় দেড়যুগ পর বুধবার গৃহস্থালীর কাজে ব্যবহারের জন্য গ্যাসসংযোগ পাচ্ছে ভোলার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার শহরের এতিমখানা ও জৈনপুরী পীরসাহেবের খানকায় গ্যাসসংযোগ দেয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ এ সংযোগ উদ্বোধন করবেন।

১৯৯৫ সালে গ্যাস ক্ষেত্রেটির উদ্বোধন হয়।

২০০৮ সালে ভোলার ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহের মধ্যদিয়ে গ্যাসের ব্যবহার শুরু হলেও গৃহস্থালীর কাজে গ্যাস ব্যবহারের স্বপ্নপূরণ হয়নি তাদের।

২০১০ সালে গ্যাস সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠন করে তাদেরকে দায়িত্ব দেয়া হয়।

গত ২৫ অগাস্ট গ্যাসসংযোগের জন্য আবেদর ফরম বিতরণ করা শুরু হয়েছে।

সুন্দরবন গ্যাস কোম্পনি সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহের জন্য ২০ কিলোমিটার মূল লাইন টানা হয়েছে।