২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ওয়ারীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার সকালে টিকাটুলি মহিলা কলেজের কাছে ১২ তলা ওই ভবনের বাইরে আস্তর দেয়ার সময় মাচা ভেঙে পড়ে যান তারা।

নিহতরা হলেন- মো. হাবিব (২২) ও মো. মিনহাজ (১৬)।

তাদের সহকর্মী সাঈদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, দেয়ালে আস্তর দেয়ার কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙ্গে যায়। এতে নিচে পড়ে গুরুতর আহত হন হাবিব ও মিনহাজ।

অন্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজেরও মৃত্যু হয়।

তবে এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।