নেত্রকোনায় শিশু হত্যায় মামলা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিশু বিশাল মল্লিক হত্যার ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে শিশুটির বাবা সুমন মল্লিক বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো পাঁচ করেন বিরুদ্ধে মামলাটি করে কলমাকান্দা থানায়। এ মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে ডুয়াইরাকোনা গ্রামের নিজ বাড়িতে গলা কেটে বিশাল মল্লিককে (৬) হত্যা করে দুর্বৃত্তরা।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, সুমন মল্লিকের প্রতিবেশী মামলার আসামি অনিল মল্লিক (৬০), অলক মল্লিক (২০), কনক মল্লিক (১৮), অর্পিতা মল্লিক (২০) ও গৃহকর্মী গোজালিয়া গ্রামের রত্নাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী বিশাল মল্লিককে গলাকেটে হত্যা করা হয়।
গ্রেপ্তারদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
