২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় রিকশাচালকের মৃত্যু

গাজীপুরে ট্রাকচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার সকালে নগরীর বড়বাড়ি এলাকায় জয়বাংলা সড়কে এ দুর্ঘটনায় নিহত মোফাজ্জল মিয়া (৩৫) ময়মনসিংহের হনিয়া গ্রামের চন্দ্রা মিয়ার ছেলে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে জয়বাংলা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোফাজ্জল মিয়া মারা যায়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মোফাজ্জল সদর উপজেলার খাইলকুর এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।