২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের রাবার বুলেটে আহত ৩

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার এ ঘটনায় আহতরা হলেন পোরশা উপজেলার দোয়ার পাল গ্রামের বকুল আহমেদ (২৫), আব্দুল কাইয়ুম ওরফে কাজেম (৪০) ও সুলতান আহমেদ (২৫)।

তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাঁপানিয়া বিওপির কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, ভোরবাতে একদল গরু ব্যবসায়ী সীমান্তের একটি হাট থেকে গরু কিনে ফিরে আসছিলেন।

এ সময় সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং গরু ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁ ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সামসুল আলম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।