২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুলুর জামিন নামঞ্জুর

নাটোরে এক যুবলীগ নেতা হত্যার মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করেছে আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুলুর জামিনের শুনানি হয়।

শহর যুবলীগের এক নেতাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে আছেন সাবেক এ উপমন্ত্রী।

নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালত সূত্র জানায়, দুপুর পৌণে ১২টার দিকে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে হাজির করা হয়।

এ সময় আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার পরবর্তী দিন রাখা হয়েছে ১৯ অগাস্ট।