শাবির উপাচার্য হলেন আমিনুল হক ভূঁইয়া
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তাকে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মো. ফজলুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হয়।
এর প্রায় এক মাস পর ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
