২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএসএফের হাতে আটক ২

চুয়াডাঙ্গার মেদিনীপুর ও বেনীপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে দুই সীমান্তে আলাদা পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুই বাংলাদেশি হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০) ও হরিহরনগর গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে কাওসার আলী ওরফে পঁচা মণ্ডল (৪২)।

তারা দুজনই গরু আনতে সীমান্ত পেরিয়েছিলেন বলে এলাকাবাসী জানায়।

পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্থারা বিজিবিকে জানিয়েছেন, আরিফ ও কাওসারের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভারতীয় সংশ্লিষ্ট এলাকার থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তারা জানান, বুধবার রাত ৮টার দিকে কাওসার আলীকে মেদেনীপুর সীমান্তের মেইন পিলারের পাশ থেকে আটক করে বিএসএফের ফটিকখালি ক্যাম্পের সদস্যরা।

আর বেনীপুর সীমান্ত পার হওয়ার পর রাত ৯টার দিকে আরিফ আটক হন নওলাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে।

রাতেই বিজিবির গহেশপুর ক্যাম্পের কমান্ডার শহীদ সরোয়ার ও কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদ আলী দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে বার্তা পাঠালেও বিএসএফ তাদের থানায় পাঠায়।