২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে যুব সমিতির নেতা গুলিবিদ্ধ

রাঙামাটি শহরে দুর্বৃত্তের গুলিতে পার্বত্য যুব সমিতির এক নেতা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার রাতে যুব সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক পাপলু বিকাশ চাকমাকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৯টার দিকে কল্যাণপুর থেকে মটরসাইকেল যোগে শহরে ফেরার পথে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা পাপলুকে গুলি করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে পাঠায়।

ঘটনার জন্য তিনি ইউপিডিএফকে দায়ী করলেও এ বিষয়ে কথা বলার জন্য সংগঠনটির কোনো নেতাকে পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে তার মোটর সাইকেলটি পাওয়া যায়নি।