২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মঞ্জুয়ারা আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঞ্জুয়ারা উপজেলার বল্লভবাড়ী গ্রামের মকুল মিয়ার মেয়ে।

গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মতিউল আলম তালুকদার জানান, মঞ্জুয়ারা রেললাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের লাশ স্বজনরা নিয়ে বাড়ি গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।