খাগড়াছড়িতে জেএসএসের সম্মেলন শুরু
ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যর আহ্বানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
বুধবার খাগড়াছড়ি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেএসএসের (এমএন লারমা) তিন দিনের এই সম্মেলন শুরু হয়।
মহালছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাকলী খীসার সভাপতিত্বে এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রুপায়ন দেওয়ান।
সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মুক্তার হোসেন তারা এবং দেওয়ান রাভিদ হাসান বন্ধুপ্রতিম সংগঠনের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, পার্বত্য চট্টগ্রামে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে পাহাড়িদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা সভাপতি সুধাকর ত্রিপুরার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা, শক্তিমান চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা, বিভুরঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি সমীর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংসাথোই মারমা কিলু প্রমুখ।
