ট্যাংকলরিতে পিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে সাইকেলআরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী হাসনা বেগম (৪৫) উপজেলার অউলিয়াপুকুর ইউনিয়নের গালতৈর গ্রামের বাসিন্দা।
এ সময় একটি ট্যাংকলরি পিছন থেকে সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ট্যাংকলরিসহ চালক আসাদুজ্জামানকে আটক করেছে বলে জানান এসআই আজম।
এ ঘটনার পর এলাকাবাসী প্রায় দু’ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে লোকজন সড়ক থেকে সরে যায় বলে জানান সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু তারেক।
