ঈশ্বরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
চর সাহাপুর গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সুরভী আকতারের (৫) মৃত্যু হয়। সে পাকশী ইউনিয়নের চরসাহাপুর গ্রামের শরিফ আহমেদের মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর ওই ডোবায় জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
